বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১২ জনের..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি কোনটিই দিচ্ছিলেন না। গত ২১ মার্চ মতিউর রহমান পাওনা টাকা চাইতে বেলালের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে গত ২৮ মার্চ (শনিবার) আবারও হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেন (৫৬)সহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, খোদা বক্স (৫৬), মো. রুবেল (২৭), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. জাফর আলী(২৫), মো. মিল্লাত হোসেন(২২), মো. জাহিদ (২৯), মো. স্বপন (১৯), মো. নুর আলম (৪০), মো. মোস্তফা (৩২), মোছা. জাহেদা বেগম (৩৫) ও মোছা. বেলি বেগম (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, “মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 70 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Balita sa Distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Balita sa Distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Balita sa Distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Balita sa Distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Balita sa Distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views