ঠাকুরগাঁওয়ের কনস্টেবল নিয়োগে দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশ… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের কনস্টেবল নিয়োগে দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সুপারের

ঠাকুরগাঁওয়ের কনস্টেবল নিয়োগে দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সুপারের

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়ো..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের কনস্টেবল নিয়োগে দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সুপারের
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ মার্চ) জেলার হরিপুর উপজেলার সরকারি মোসলেম উদ্দিন কলেজ ও রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

 

সভায় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত তা চলবে। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

তিনি আরও বলেন, নিয়োগকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি বা প্রতারক চক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করতে পারে। এ ধরনের দালালদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

পুলিশ সুপার বলেন, যদি কেউ নিয়োগের নামে অর্থ লেনদেনের চেষ্টা করে বা প্রতারণার আশ্রয় নেয়, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে। এমন তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views