জামালপুর

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
分享到 Eidok
জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান
图片:来源收集

জামালপুর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান। রোববার (২৯ মার্চ ২০২৬) সকালে জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক অপরাধ সভা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও জনবান্ধব আচরণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলা পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনে যারা নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, তাদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের আরও উদ্দীপনা জোগাবে এবং সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জবাবদিহিতা বাড়বে।

পুরস্কারপ্রাপ্ত ওসি মোঃ ওবায়দুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, মেলান্দহ থানার সকল কর্মকর্তা এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ফল। 

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এবারের পুরস্কারের তালিকায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে মোট ১১ জন পুলিশ কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, জামালপুর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মকবুল হোসেন, এসআই মোঃ সিরাজুল হক ও খাইরুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা-২ এর এসআই রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের টিএসআই রাশেদুল ইসলাম, মেলান্দহ থানার এসআই মোঃ রুবেল মিয়া এবং মাদারগঞ্জ থানার এসআই মোঃ ওয়াজিউর রহমান, মোঃ হাসিব আল মাহফুজ ও মোঃ মোর্শেদ মিয়া প্রমুখ।

পুলিশ বিভাগের মতে, এ ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনকে সম্মানিত করে না, বরং পুরো বাহিনীর মধ্যে কর্মস্পৃহা বাড়ায় এবং জনসেবার মান আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 区域新闻 সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 区域新闻 আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 区域新闻 বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 区域新闻 বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 区域新闻 ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 区域新闻 জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 区域新闻 ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views