বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি..
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি..
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধার নেওয়া টাকা ফেরত না দেওয়া এবং টালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ মজিদ খাঁ (পিতা-মৃত মহির উদ্দিন খাঁ, সাং-মালিপাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ব্যক্তি তাদের ব্যক্তিগত প্রয়োজনে তার কাছ থেকে বিভিন্ন তারিখে টাকা কর্জ নেন এবং স্ট্যাম্পে হ্যান্ডনোট লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের অঙ্গীকার করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তারা কেউই টাকা ফেরত দিচ্ছেন না।

 

অভিযোগ অনুযায়ী—

 

১। পবিত্র সিংহ, পিতা-রনজিত সিংহ, সাং- স্টেশনপাড়া,কলেজ রেলঘুন্টি সংলগ্ন, বোচাগঞ্জ —২১/১০/২৫ ইং তারিখে ৪,২০,০০০/- টাকা এবং ২৫/১১/২৫ ইং তারিখে ২০,০০০/- টাকা গ্রহণ করেন (৩ মাসে পরিশোধের শর্তে)।

 

২। জলিল মিয়া, পিতা-মোঃ রহিম মিয়া, সাং- স্টেশনপাড়া,কলেজ রেলঘুন্টি, বোচাগঞ্জ এবং

৩। মোঃ আলম, পিতা-মজিবর, সাং-ঢাকেয়াপট্টি শহিদপাড়া, বোচাগঞ্জ —

১৮/১১/২৫, ২৭/১১/২৫ ও ২৫/১২/২০২৫ তারিখে মোট ২,০০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

৪। মুক্তা, পিতা-রঘুয়া, সাং-কলেজপাড়া ঝাড়বাড়ি, বোচাগঞ্জ —

১১/১/২৬ তারিখে ১,০০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

৫। মোঃ হৃদয়, পিতা-মোঃ ফিরোজ, সাং-ঝাড়বাড়ী, বোচাগঞ্জ —

৩০/১২/২৫ তারিখে ৪০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

৬। মোঃ আইনুল, পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-কলেজপাড়া,রেলঘুন্টি, বোচাগঞ্জ —

২৩/২/২০২৬ তারিখে ২০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

৭। লিটন, পিতা-শাহ আলম, সাং-ঝাড়বাড়ী বাসস্ট্যান্ড, বোচাগঞ্জ —

৯/১০/২৫ ও ১/২/২০২৬ তারিখে মোট ৩,১৯,০০০/- টাকা গ্রহণ করেন (৩ মাসে পরিশোধের শর্তে)।

 

৮। মোঃ ইউনুস আলী খাঁ, পিতা-মৃত মকছেদ আলী খাঁ, সাং-ঝাড়বাড়ী ধনতলা, বোচাগঞ্জ —

৩০/৯/২৫ ও ২২/১০/২০২৫ তারিখে ৩০,০০০/- টাকা গ্রহণ করেন (৩ মাসে পরিশোধের শর্তে)।

 

৯। খোকন চন্দ্র দাস, পিতা-জয়চন্দ্র দাস, সাং-দাসপাড়া জালগাঁও, বোচাগঞ্জ —

২০/১১/২০২৫ ও ১৯/১/২০২৬ তারিখে ৫০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

১০। বিপ্লব চন্দ্র দাস, পিতা-গজেন চন্দ্র দাস, সাং-দাসপাড়া জালগাঁও, বোচাগঞ্জ —

১৪/২/২৬ তারিখে ৩০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

১১। সুমন চন্দ্র দাস, পিতা-দুলাল চন্দ্র দাস, সাং-দাসপাড়া জালগাঁও ,বোচাগঞ্জ—

৯/১/২৬ তারিখে ২০,০০০/- টাকা গ্রহণ করেন (৩ মাসে পরিশোধের শর্তে)।

 

১২। মোঃ রমজান আলী, পিতা-মোঃ বিশু, সাং-পিডিবি পাড়া ,বোচাগঞ্জ —

১৪/২/২৬ তারিখে ২০,০০০/- টাকা গ্রহণ করেন (১ মাসে পরিশোধের শর্তে)।

 

১৩। কাজল, পিতা-মৃত আহাদ আলী কবিরাজ, সাং-ঝাড়বাড়ী ধনতলা, বোচাগঞ্জ ১৪/২/২০২৬ ও ২৪/২/২৬ তারিখে ৩০,০০০/- টাকা গ্রহণ করেন (২ মাসে পরিশোধের শর্তে)।

 

১৪। মোঃ সোহেল রানা ওরফে গাংগুয়া, পিতা-মৃত আইযুব আলী, সাং-রেল কলোনী পাড়া, স্টেশনপাড়া, বোচাগঞ্জ—

১/২/২৬ তারিখে ১,০০,০০০/- টাকা গ্রহণ করেন (১ মাসে পরিশোধের শর্তে)।

 

ভুক্তভোগীর অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা “আজ-কাল” বলে সময়ক্ষেপণ করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

 

এ ঘটনায় পূর্বে ১) পবিত্র সিংহ ও সরস্বতী, ২) মোঃ লিটন, ৩) খোকন দাস, ৪) মোঃ ইউনুস আলী খাঁ-এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী আরও জানান, গত ২৮/০৩/২০২৬ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের পরামর্শ অনুযায়ী বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তার মতে, অর্থ গ্রহণকারীরা মোটা অংকের টাকা আটকে রেখেছে, যা দ্রুত উদ্ধার করা প্রয়োজন। একই দিনে অভিযোগটি ডিউটি অফিসার মোঃ কাউছার গ্রহণ করেন। 

 

এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের কাছে তার পাওনা টাকা দ্রুত আদায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator