মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, দোষীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, দোষীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, দোষীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন..
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, দোষীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা ।। 

বরগুনার আমতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বিকাশ ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত ও সাড়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
গত সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুকুয়া গ্রামের সরদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সোহাগ হাওলাদার ওই এলাকার বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, কুকুয়া গ্রামের মোশাররফ মৃধার দুই ছেলে অমিত মৃধা ও শিমুল মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। গত ১৮ মার্চ তাদের মাদক বিক্রিতে বাধা দেন সোহাগ হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে রাতে তারা ওত পেতে থেকে সোহাগের মুখমণ্ডল ও চোখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায় এবং সঙ্গে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
এ ঘটনায় সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা আক্তার বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে শুক্রবার বেলা ১১টায় কুকুয়া-গাজীপুর সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। সোহাগ হাওলাদারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আহতের স্ত্রী তানজিলা আক্তার বলেন, ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে আমার স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator