আমিরাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো সদরপুর ব্রাদার্স ইউনিয়ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমিরাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো সদরপুর ব্রাদার্স ইউনিয়ন..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
আমিরাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো  সদরপুর ব্রাদার্স ইউনিয়ন..
আমিরাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো  সদরপুর ব্রাদার্স ইউনিয়ন..
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে আমিরাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সদরপুর ৯ রশি-১৪ রশি ব্রাদার্স ইউনিয়ন। টুর্নামেন্টের ১ম সেমি ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ৭-৬ গোলে প্রতিপক্ষ চরভদ্রাসন জি এস নাইন ক্লাবকে..

হারিয়ে  ফাইনালের আসন পাকাপোক্ত  করে।  

শুক্রবার (০২ অক্টোবর) বিকেল ৪ টায় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ আমিরাবাদ ফজলুল হক ইনিস্টিটিউশনের মাঠে আমিরাবাদ সবুজ সংঘের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সদরপুরের ৯রশি-১৪রশি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চরভদ্রাসনের জি এস নাইন স্টার ক্লাবের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৭-৬ গোলে জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। 

আমিরাবাদ সবুজ সংঘের সভাপতি তুহিন মৃধার সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, ভাষানচর ইউনিয়নের বিএনপি সভাপতি আসাদ মৃধা,  ভাষানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার হোসেন, সাবেক চেয়ারম্যান ছমির ব্যাপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এক নান্দনিক ফুটবল খেলা উপহার দেয় উভয় দল। আগামীকাল কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব বনাম কারীর হাট স্পোর্টিং ক্লাবের মধ্যে ২য় সেমিফাইনালে বিজয়ীদল টুর্নামেন্টের ফাইনালে সদরপুর ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator