চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা | আই নিউজ বিডি

চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।..
I-share sa Eidok
চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
Larawan: kuha mula sa arkibo

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। সে খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকুরী করতেন।

 

পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৬ জন যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে পুলিশ পরিচয়ে  আমির হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পরে যায়। এ সময় আমির হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের উর্ধতন  কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের সনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

Mga komento 0

Walang nakitang komento