সিলেট

শহীদদের স্মরণে  সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।..
مشاركة على Eidok
শহীদদের স্মরণে  সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
الصورة: مجمّعة

শহীদদের স্মরণে  সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  (২৬ মার্চ) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ  করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এনাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব ইমরান আহমদ। সভার সূচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সদস্য জাকারিয়া তালুকদার। এরপর স্বাধীনতার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হারিছ আলী, সদস্য সাকিব আল মামুন এবং মাহমুদুল হাসান বাচ্চু। বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য গভীরভাবে তুলে ধরেন। তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার যে অগ্নিস্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়েছিল, তা আজও আমাদের জাতিসত্তার মূল প্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক অর্জন নয়; এটি একটি আদর্শ, একটি চেতনা, যা ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দুর্নীতি, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে দেশের প্রতি দায়িত্ববোধ, সততা ও দেশপ্রেমের চর্চা বাড়ানোর ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সদস্য সেলিম হাসান কাওছার, দীনেশ দেব নাথ, শফিক উদ্দিন আহমদ, জাকারিয়া আবুল, জাবেদ মাহবুব, ছাইম ইবনে আব্বাসসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
আলোচনা সভার শেষ পর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দিবসগুলো আরও ব্যাপক ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল মহান স্বাধীনতা দিবসের চেতনা পুনর্জাগরণ এবং জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস, যা উপস্থিত সবার মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধকে আরও দৃঢ়ভাবে অনুপ্রাণিত করে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views