কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, ইসমাইল শিকদারকে র‍্যাংক ব্যাজ পরিধান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, ইসমাইল শিকদারকে র‍্যাংক ব্যাজ পরিধান..

Akib Hasan Shad avatar   
Akib Hasan Shad
কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, ইসমাইল শিকদারকে র‍্যাংক ব্যাজ পরিধান..
কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, ইসমাইল শিকদারকে র‍্যাংক ব্যাজ পরিধান..
ছবি: সংগৃহীত
****


নারায়ণগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল ইসমাইল শিকদার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পাওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ইসমাইল শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। কর্মকর্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।
এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন এবং পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীকে অভিনন্দন জানান।

No comments found


News Card Generator