যশোর চৌগাছায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর চৌগাছায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
যশোর চৌগাছায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
যশোর চৌগাছায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
যশোরের চৌগাছায় গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চাঁদপুর গ্রামের মোমিন, নজরুল ইসলাম ও ইজাজুল ইসলাম এবং দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কামারুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দণ্ড প্রদান করেন।
 
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এলাকায় মাদকের অপব্যবহার রোধে নিয়মিতভাবে এমন ঝটিকা অভিযান পরিচালনা করা হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator