উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ওলিউল্লাহ আল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ঈসা আল মারুফ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা গাজী আল আমিন রূম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ মফিজুর রহমান। সহ-সভাপতি হয়েছেন মুহাম্মাদ বেলাল হাবশী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ফেরদৌস হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাসিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শেখ আঃ আল খুবায়েব, দাওয়া সম্পাদক মুহাম্মদ নূর হোসেন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ আঃ কাইয়ুম এবং প্রকাশনা ও দপ্তর সম্পাদক হয়েছেন মুহাম্মদ দেলোয়ার হোসেন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নোমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ সম্পাদক মুহাম্মদ ফারদিন খান, স্কুল সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ মুবিন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0