রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ | আই নিউজ বিডি

রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ

ঝালকাঠির রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির আন..
I-share sa Eidok
রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ
Larawan: kuha mula sa arkibo

উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ওলিউল্লাহ আল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ঈসা আল মারুফ।


এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা গাজী আল আমিন রূম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ মফিজুর রহমান। সহ-সভাপতি হয়েছেন মুহাম্মাদ বেলাল হাবশী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ফেরদৌস হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাসিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শেখ আঃ আল খুবায়েব, দাওয়া সম্পাদক মুহাম্মদ নূর হোসেন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ আঃ কাইয়ুম এবং প্রকাশনা ও দপ্তর সম্পাদক হয়েছেন মুহাম্মদ দেলোয়ার হোসেন।


এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নোমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ সম্পাদক মুহাম্মদ ফারদিন খান, স্কুল সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ মুবিন হোসেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 2 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 32 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views