যশোর-২: ভোটের পর এমপি লন্ডনে, পরাজিত হয়েও জনগণের পাশে সাবিরা মুন্নী | আই নিউজ বিডি

যশোর

যশোর-২: ভোটের পর এমপি লন্ডনে, পরাজিত হয়েও জনগণের পাশে সাবিরা মুন্নী

যশোর-২: ভোটের পর এমপি লন্ডনে, পরাজিত হয়েও জনগণের পাশে সাবিরা মুন্নী
Eidok-এ শেয়ার
যশোর-২: ভোটের পর এমপি লন্ডনে, পরাজিত হয়েও জনগণের পাশে সাবিরা মুন্নী
ছবি: সংগৃহীত

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। নির্বাচনে বিজয়ী হয়েই নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মোসলেহ উদ্দিন ফরিদ এলাকা ছেড়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। অন্যদিকে, নির্বাচনে পরাজিত হয়েও সাধারণ মানুষের সুখ-দুঃখের সারথি হয়ে মাঠেই রয়েছেন বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী।


গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে জয়লাভ করেন লন্ডন প্রবাসী মোসলেহ উদ্দিন ফরিদ। তবে নির্বাচনের পরপরই পবিত্র রমজান ও ঈদুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোটার ও নেতাকর্মীদের একা ফেলে তিনি তার স্থায়ী নিবাস লন্ডনে চলে যান। এতে স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার ‘অতিথি প্রার্থী’ নির্বাচিত হওয়ায় এই অঞ্চলের উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

বিপরীত চিত্র দেখা গেছে ঝিকরগাছা ও চৌগাছার গ্রামগুলোতে। নির্বাচনের ফলাফল অনুকূলে না আসলেও মাঠ ছাড়েননি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী। সাবেক এই উপজেলা চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন এলাকার সাধারণ মানুষের সাথে। ঈদের পর থেকে টানা গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন।


পরাজিত হওয়ার পরেও কেন জনগণের সাথে এই নিরবচ্ছিন্ন যোগাযোগ—এমন প্রশ্নের জবাবে সাবিরা সুলতানা মুন্নী বলেন:
"আমি নির্বাচনী প্রচারণার সময় কথা দিয়েছিলাম—আমি হারি আর জিতি, সবসময় ঝিকরগাছা-চৌগাছার মানুষের সাথেই থাকবো। আমি আমার সেই ওয়াদা রক্ষা করছি মাত্র। পদ-পদবি বড় কথা নয়, আমি এই জনপদের মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমি হারলেও এই এলাকার জনগণের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকবো। সবার সাথে ঈদ ও জীবনের সকল আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমার মূল লক্ষ্য।"


নির্বাচনী এলাকার সচেতন মহল মনে করছেন, বিজয়ী প্রার্থীর অনুপস্থিতিতে সাধারণ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন সাবিরা মুন্নী। একজন ‘অতিথি’ প্রার্থীর বিপরীতে স্থানীয় নেতৃত্বের এই সক্রিয়তা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 28 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views