বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ..
বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব Nurul Islam Moni-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।..

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব Nurul Islam Moni-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, নায়েবে আমির এস. এম. আফজালুর রহমান, পাথরঘাটা উপজেলা আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, বরগুনা জেলার সাবেক আমির আবু জাফর মোহাম্মদ সালাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সভাপতি হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী Tarique Rahman-এর নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তিনি বলেন, এই সরকারকে জনগণের সরকারে রূপান্তরিত করা হয়েছে, যেখানে মূল স্লোগান হচ্ছে— “দল-মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশ”

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যেই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Aucun commentaire trouvé


News Card Generator