যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায়… | আই নিউজ বিডি

যশোর

যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় ‘চোরের’ মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় ‘চোরের’ মৃত্যু..
Eidok-এ শেয়ার
যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় ‘চোরের’ মৃত্যু
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার ৯নং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের ফজলুর রহমানের বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন আলমগীর। এসময় গরুর পায়ের শব্দে মালিক ফজলুর রহমানের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। আলমগীর গরু ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চারদিক থেকে ঘিরে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
 
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের মোবাইল ডিউটি ইনচার্জ পিএসআই সবুজ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
 
চৌগাছা থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? অপরাধ সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 ভিউ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ অপরাধ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 ভিউ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 ভিউ