উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন | আই নিউজ বিডি

উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়..
Eidok-এ শেয়ার
উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন
ছবি: সংগৃহীত

উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বিশ্ব পানি দিবস  উপলক্ষে  “পানি ও লিঙ্গ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়  সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসববন্ধন করেছেন উপকূলবাসী। রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই কর্মসূচির  আয়োজন করে। এসময় স্থানীয়  নারী ও যুবরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তাঁরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, পানি বাণিজ্যিকরন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে” এসকল বিভিন্ন ¯ প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন।

 অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশ্য বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি আর পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। শরুবের ডেপুটি সমন্বয়কারী আবিদ হেসেন বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। 
স্থানীয় বাসিন্দা অর্পিতা  মন্ডল বলেন ,টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গৃহিনী জাহানারা বেগম বলেন শুস্ক মৌসুমের শুরুতেই সুপেয় পানির সংকট দেখা গেছে উপকূলের শ্যামনগরে। দূর থেকে পানি সংগ্রহে তাদের সময় ব্যয় করতে হয়। 
 অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস,জলবায়ু যোদ্ধা ফুয়দ মাহমুদ,রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী উম্মে সালমা,হালিমা খাতুন,জেবা তাসনিয়া ,আব্দুস সালাম, রাজীব বৈদ্য  প্রমূখ।

ছবি- শ্যামনগর উপকূলে বিশ্ব পানি দিবসে কলস বন্ধন।

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 23 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views