পাথরঘাটায় সন্তানের হাতে পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার | আই নিউজ বিডি

পাথরঘাটায় সন্তানের হাতে পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঞ্চল্যকর পিতা হত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৮।..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় সন্তানের হাতে পিতা হত্যার দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

 

শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) এবং মোঃ নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের মৃত মন্টু শিকদারের ছেলে এবং নিহতের সৎ ভাই।

 

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রায় ৩০ বছর আগে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর থেকে এ বিরোধ আরও তীব্র হয়।

 

গত ২০ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভিকটিম বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা লাশ ফেলে পালিয়ে যায়।

 

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করা হয় এবং দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Tin tức quận মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 2 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Tin tức quận সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 71 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Tin tức quận আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Tin tức quận সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Tin tức quận চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Tin tức quận দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Tin tức quận গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views