ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন | আই নিউজ বিডি

ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন..
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন..
ছবি: সংগৃহীত
বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জোর আলোচনায় আছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদ খান মামুন..

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জোর আলোচনায় আছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদ খান মামুন। এলকাবাসী এমনটাই মন্তব্য করেছেন। 

স্থানীয়রা জানান, ইতিমধ্যে রাশেদ খান মামুন সবাইকে ছাড়িয়ে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য পাত্র হয়েছেন। তিনি বরগুনা ২ আসনের এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভাইয়ের একজন বিশ্বস্ত সৈনিক ও কাছের মানুষ। তার নির্বাচনে রাশেদ খান মামুনের অনেক ভুমিকা ছিলো। আমরা চাই এরকম যোগ্য মানুষই এই ডৌয়াতলা ইউনিয়নর নেতৃত্বে আসুক।  

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ খান মামুন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বামনা উপজেলা বিএনপিতে একজন সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

বিগত ফ্যাসিস্ট আমলে তিনি ডৌয়াতলা ইউনিয়নে দলের একজন নির্ভরযোগ্য কান্ডারি ছিলেন। দলের প্রয়োজনে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আস্থার পাত্র তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী।

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নির্বাচনেও তার রয়েছে ব্যাপক দক্ষতা। তিনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনার জন্য ডৌয়াতলা ইউনিয়নে তিনি তার গুরু দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়েই জোর গুঞ্জন চলছে। বিশেষভাবে তার সততা ও গ্রহণযোগ্যতা এ ক্ষেত্রে তাকে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মামুন বলেন, ‘আমি সারা জীবন বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেছি। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি, কিন্তু কখনো কিছু চাইনি। তবে দলের প্রয়োজনে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত আছি।’

Geen reacties gevonden


News Card Generator