পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের গাজী বাড়ির শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই জামাতে ইমামতি করেন মাওলানা মো. আল আমিন।
জামাতে এলাকার শতাধিক পরিবার অংশগ্রহণ করে। স্থানীয়রা জানান, তারা প্রায় ২০০ বছর ধরে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই হিসাব অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন।
এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের নির্দেশনা অনুসরণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। দীর্ঘদিনের এই প্রথা এখনও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন তারা।
App «Eye News BD»
Commenti 0