ঈদের আনন্দ ভাগাভাগিতে ঐক্যের আহ্বান: দোয়ারাবাজারবাসীকে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম জুয়েল

দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম নর-নারীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।..
Delen op Eidok
ঈদের আনন্দ ভাগাভাগিতে ঐক্যের আহ্বান: দোয়ারাবাজারবাসীকে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম জুয়েল
Foto: archief

 

মামুন মুন্সী, দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম নর-নারীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।

 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসাথে সুখ-শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হবে।

 

উল্লেখ্য, আরিফুল ইসলাম জুয়েল ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি একজন সাবেক সফল চেয়ারম্যান ও সততার প্রতীক হিসেবে এলাকায় সুপরিচিত। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, যার ফলে একাধিক মামলার আসামি হয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।

 

তার রাজনৈতিক পদবীগুলোর মধ্যে রয়েছে-সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

 

শিক্ষাজীবনে তিনি এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন এবং পরবর্তীতে বি.এসসি (অনার্স), এম.এসসি ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

সবশেষে তিনি দোয়ারাবাজার উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেবার মানসিকতা নিয়ে তিনি দোয়ারাবাজারের মানুষের পাশে থাকতে চান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক উপজেলা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden