আমতলীতে বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে

জেলা প্রতিনিধি, বরগুনা ।। আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন
Поделиться в Eidok
আমতলীতে বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে  বিএনপির দু’পক্ষের সংঘর্ষে
Фото: из открытых источников
জেলা প্রতিনিধি, বরগুনা ।। আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্তণে এনেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌরবিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। সামসুল হক চৌকিদারের দাবি, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কবির ফকিরের দাবি, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু কেউ লিখিত কাউন্টার পরিচালনার কাগজ দেখাতে পারেনি। দু’জনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবি করলেও গত চার মাস ধরে কবির ফকির পরিচালনা করেছেন। এদিকে গত ২৭ জানুয়ারি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ সামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে সামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির তা দেয়নি এমন অভিযোগ সামসুল হক চৌকিদারের। এ কাউন্টার দখল নিয়ে শুক্রবার রাতে আমতলী থানায় বৈঠক হয়। কিন্তু পুলিশ সমাধান করতে পারেনি। শনিবার সকালে সামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায়। এ সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিস্কৃত আহ্বায়ক জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে সামসুল হক চৌকিদার ও কবির ফকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের সংঘর্ষে চৌরাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী দু’পক্ষের মাঝে থেমে থেমে সংঘর্ষ চলে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত রাহাত ফকির (২৯), ফরহাদ ফকির (৩২), আলী (২৫), সামসুল হক চৌকিদার (৪২), রেজাউল চৌকিদার (৩৫), বেল্লাল চৌকিদার (৩০), আল আমিন (৩৭), মিজানুর (৩৫) শহীদ (২১) বায়েজিদ (২৬) ও মিল্টনকে (৩৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরপর বটতলা বাসস্ট্যান্ডে পরিবহন গাড়ীতে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শনিবার সকালে বটতলা-ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টারের তালা সামসুল হক চৌকিদারের লোকজন ভেঙে ফেলেছেন। এ নিয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় কবির ফকিরের লোকজন সামসুল হক চৌকিদারের ওপর হামলা চালায়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অনেকজন আহত হয়েছে। আমতলী উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোয়েব ইসলাম হেলাল বলেন, আমার ভাই বেল্লাল চৌকিদার কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তার ব্যবসাপ্রতিষ্ঠানে রাহাত ফকির ও ফরহাদ ফকিরসহ তার সহযোগীরা হামলা করে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। একইসাথে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে। আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহ্বাবায়ক সামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারি আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু করিব ফকির কাউন্টার জোরপূর্বক দখলে রেখেছেন। আমি এ বিষয়টি পুলিশকে অবহিত করেছি। পুলিশ চেষ্টা করেও কবির ফকিরতে মানাতে পারেনি। শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে আমিসহ ১০জন আহত হয়। আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখলে করতে যায়। এতে আমার লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার দুই ভাইয়ের ছেলেসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত সাতজনকে চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 62 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 123 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 123 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 125 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 109 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 128 Views