গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহাগের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছ কলাপাড়া থানা পুলিশ।
জানা যায়, সোহাগ কলাপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। কয়েকদিন ধরে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পাশের বাসার লোকজন সন্দেহ করেন। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সোহাগের অর্ধগলিত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত সোহাগ গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডের ১৩০ ব্র্যাক আবাসন প্রকল্পের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আঃ বারেক শিকদার এবং মাতা আলেয়া বেগম।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
"Eye News BD" app
Mga komento 0