কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের মানবিক উদ্যোগে খুশি ৪০ পরিবার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের মানবিক উদ্যোগে খুশি ৪০ পরিবার..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের মানবিক উদ্যোগে খুশি ৪০ পরিবার..
কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের মানবিক উদ্যোগে খুশি ৪০ পরিবার..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের মানবিক উদ্যোগে খুশি ৪০ পরিবার

 

সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেছে রিপোর্টার্স ক্লাব। বুধবার (২৮ রমজান) সকালে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন।

কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবক এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান এবং কুশলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে নিয়াজ কওছার তুহিন জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৪০টি দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত

Nema komentara


News Card Generator