চট্টগ্রাম নগরীর ৯ নম্বর ওয়ার্ড উত্তর পাহাড়তলীতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জাহিরুল হক টুটুল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় তিনি এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এর অংশ হিসেবে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে সহায়তা প্রদান, খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
জাহিরুল হক টুটুল বলেন, “মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। ডা. শাহাদাত হোসেনের দিকনির্দেশনায় এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজ অব্যাহত থাকবে।”
এলাকাবাসী জানান, টুটুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, যার ফলে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন।
'Eye News BD' ایپ
تبصرے 0