কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুরহাট পৌরসভার একটি স্থানীয় হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অতিথিরা নির্বাচন-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং নানা অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, নির্বাচনের পর তাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নির্বাচনের আগে মুসাপুর ক্লোজার ইস্যুতে তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তারই ফলশ্রুতি দৃশ্যমান। এটি কোনো একক নির্বাচনী  প্রতিশ্রুতি বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।

সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া राजनीति নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের राजनीति পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন राजनीति টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা राजनीति গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল राजनीति গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর राजनीति গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় राजनीति জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views