কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুরহাট পৌরসভার একটি স্থানীয় হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অতিথিরা নির্বাচন-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং নানা অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, নির্বাচনের পর তাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নির্বাচনের আগে মুসাপুর ক্লোজার ইস্যুতে তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তারই ফলশ্রুতি দৃশ্যমান। এটি কোনো একক নির্বাচনী  প্রতিশ্রুতি বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।

সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politique কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politique ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politique গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politique নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views