দীঘিনালায় আমরা পারি যুব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ | আই নিউজ বিডি

দীঘিনালায় আমরা পারি যুব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
দীঘিনালায় আমরা পারি যুব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
দীঘিনালায় আমরা পারি যুব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে আমরা পারি যুব ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশত অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।..

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কবাখালি এলাকার ঘরে ঘরে গিয়ে এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন আমরা পারি যুব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, কবাখালী ইউনিয়ন ছাত্রদল সভাপতি তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ঘরে ঘরে গিয়ে অসহায় প্রতিবন্ধী ও বিধবা পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এ ধরনের মানবিক কাজ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে উৎসাহিত করবে।


সংগঠনের সভাপতি মো. সোহেল রানা জানান, সংগঠনের সদস্যদের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, সয়াবিন তেল, গুঁড়ো দুধ, নুডলস ও সস বিতরণ করা হয়েছে।


এ সময় উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।

Ingen kommentarer fundet


News Card Generator