গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - আব্দুস সবুর ফকির

****
Eidok-এ শেয়ার
গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - আব্দুস সবুর ফকির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, ‘‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে”। তিনি বলেন, যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এতো মানেন, এতো কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ! জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝড়বে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে তবে সরকারকে সোজা পথে আনার চেষ্টা করবে। সরকার সোজা পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আপোসহীন ভূমিকা অব্যাহত থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে?- কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবলমাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।  
   
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আসামে ত্রাণ কার্যক্রমে গিয়ে লখিমপুর পুলিশের হেফাজতে আসিফ মুজতাবা: রহস্যজনক আটক নিয়ে উদ্বেগ রাজনীতি আসামে ত্রাণ কার্যক্রমে গিয়ে লখিমপুর পুলিশের হেফাজতে আসিফ মুজতাবা: রহস্যজনক আটক নিয়ে উদ্বেগ 22 ভিউ বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি: নিয়ন্ত্রণে যৌথ বাহিনী রাজনীতি বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি: নিয়ন্ত্রণে যৌথ বাহিনী 79 ভিউ বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল রাজনীতি বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল 53 ভিউ বরমচালে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কমল কুর্মী রাজনীতি বরমচালে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কমল কুর্মী 63 ভিউ নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা রাজনীতি নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবলীগ নেতা 311 ভিউ দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা রাজনীতি দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা 55 ভিউ ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের রাজনীতি ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের 66 ভিউ