কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সম্মানে নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি… | আই নিউজ বিডি

নোয়াখালী

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সম্মানে নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদের উদ্যোগে ইফতার মাহফিল

আবদুল্লাহ আল মামুন : (নোয়াখালী প্রতিনিধি)
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সম্মানে নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদের উদ্যোগে ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এর বসুরহাট-এ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি পদপ্রার্থী স্থানীয় ইঞ্জিনিয়ার মোঃ নওশাদের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মাকসুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, রমজান কেবল সংযমের মাসই নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি বিকাশেরও মাস। এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি কামরুল হাসান। দোয়ায় দেশের অগ্রগতি, মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাংবাদিকরা আয়োজক ইঞ্জিনিয়ার নওশাদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Độc quyền অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 52 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Độc quyền ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 70 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Độc quyền ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 87 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Độc quyền ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 97 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Độc quyền জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Độc quyền ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Độc quyền কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views