​বানারীপাড়ায় ৫ ইউনিয়নের জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মোট ১৪৫০ জন নিবন্ধিত জেলে এই চাল পেয়েছেন।
Compartir en Eidok
​বানারীপাড়ায় ৫ ইউনিয়নের জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ
Foto: archivo

বরিশালের বানারীপাড়ায় জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে নিবন্ধিত জেলেদের সরকারি সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ—এই দুই মাসের বরাদ্দকৃত চাল উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১ হাজার ৪৫০ জন কার্ডধারী জেলের মাঝে পৌঁছে দেওয়া হয়। উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জেলেরা টানা ৪ মাস এই ভিজিএফ সহায়তা পাবেন, যার ধারাবাহিকতায় প্রথম দুই মাসের চাল বিতরণ করা হলো।
​মৎস্য দপ্তরের তথ্যমতে, বানারীপাড়া পৌরসভায় ২৬ জন, বিশারকান্দি ইউনিয়নে ১৮১ জন, ইলুহার ইউনিয়নে ১০৩ জন, সৈয়দকাঠী ইউনিয়নে ৩২১ জন, চাখার ইউনিয়নে ২০৮ জন, সলিয়াবাকপুর ইউনিয়নে ১৮৮ জন, বাইশারী ইউনিয়নে ১৪৫ জন, বানারীপাড়া সদর ইউনিয়নে ১৭৭ জন এবং উদয়কাঠী ইউনিয়নে ১০১ জন মোট ১৪৫০ জন নিবন্ধিত জেলে এই চাল পেয়েছেন।
​জাটকা ইলিশ রক্ষায় জেলেরা অবৈধ জাল দিয়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে পারেন, সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি। আগামী মাসগুলোতেও পর্যায়ক্রমে বাকি চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios