উল্লাপাড়ায় মাইক্রোবাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

****
Condividi su Eidok
উল্লাপাড়ায় মাইক্রোবাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
Foto: archivio

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোবাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরজিনা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের পৌরশহরের আরএস স্টেশন এলাকার ফ্লাইওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা যাত্রী আরজিনা খাতুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কাওয়াক ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহত আরজিনা খাতুন উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বড়ভৈরব গ্রামের বাসিন্দা এবং আবুল কালামের স্ত্রী।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato