নাগরপুর প্রতিনিধি ঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারে ১৪ মার্চ শনিবার দুপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
মশা, ডেঙ্গু, চিকনগুনিয়া সহ বিভিন্ন ধরনের ময়লা মশা বাহিত রোগ প্রতিরোধে প্রতিকার মুলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও ঈদের পর যানযট নিরসনে রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরে যাওয়ার কথা বলেন।
নাগরপুর-দেলদুয়ার আসেনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, আজ থেকে প্রতি শনিবার নাগরপুর সদর বাজার ও উপজেলা কম্পাউন্ডে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।
"Eye News BD" app
Mga komento 0