জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন ! মা-বোন গুরুত্বর আহত | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন ! মা-বোন গুরুত্বর আহত

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন ! মা-বোন গুরুত্বর আহত
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফল গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী মন্ডল (৬০) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধায় গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে গোলাপ হোসেন তাঁর বাবা আক্কাস আলীর ওপর কাঠের বাটাম, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাধা দিতে গেলে আহত হন আক্কাস আলীর স্ত্রী ও মেয়ে।

পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করে এবং তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রসহ অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Noticias del distrito ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 14 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Noticias del distrito গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Noticias del distrito মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Noticias del distrito সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Noticias del distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Noticias del distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Noticias del distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views