স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ

স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ
Eidok-এ শেয়ার
স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধ রেখে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দিয়েছে সওজ বিভাগ।
জানা গেছে, নেত্রকোনা–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে হিরণপুর বাজার এলাকায় রুহুল কুদ্দুসের বাড়ি অবস্থিত। তার পাশেই রয়েছে ব্যবসায়ী ও বৈরাটী ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. জজ মিয়ার তিনতলা ভবন। দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছেন।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, রুহুল কুদ্দুসের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তার প্রভাব খাটিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পর সওজের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়।
বিষয়টি নজরে আসার পর গত ১০ মার্চ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে পাঁচ দিনের মধ্যে স্থাপনা অপসারণ করে সড়কের জমি খালি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে সরকারি স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 124 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 110 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 151 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 163 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 155 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 123 ভিউ