স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ..
স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ..
ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতার প্রভাবে সওজের জমিতে স্থাপনা, উচ্ছেদের নোটিশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধ রেখে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দিয়েছে সওজ বিভাগ।
জানা গেছে, নেত্রকোনা–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে হিরণপুর বাজার এলাকায় রুহুল কুদ্দুসের বাড়ি অবস্থিত। তার পাশেই রয়েছে ব্যবসায়ী ও বৈরাটী ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. জজ মিয়ার তিনতলা ভবন। দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছেন।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, রুহুল কুদ্দুসের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তার প্রভাব খাটিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পর সওজের অধিগ্রহণকৃত জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়।
বিষয়টি নজরে আসার পর গত ১০ মার্চ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে পাঁচ দিনের মধ্যে স্থাপনা অপসারণ করে সড়কের জমি খালি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে সরকারি স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator