একতা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ | আই নিউজ বিডি

একতা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: মামুন পাটোয়ারী 
Condividi su Eidok
একতা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
Foto: archivio

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একতা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় একতা বাজারে সংগঠনের নিজস্ব অফিস কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান এবং সমাজসেবক ও চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরন।

সংগঠনের সভাপতি একরামুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হাসেম মিলন, বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন খান, ডাঃ মঞ্জু মোরশেদ, ASCADHO Youth Development Organization-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, We For You-এর সভাপতি মোঃ ইব্রাহিম সায়েম এবং Jibon Alo-এর সাধারণ সম্পাদক রাফি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরু উদ্দিন। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

পরে অতিথিরা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। 🎁✨

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notizie del distretto ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views