গাজীপুরে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর মহানগরের গাছা এলাকার চান্দরা (চুনাখেলা, কুলু মার্কেট) ৩৭ নম্বর ওয়ার্ডে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাজীপুরের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদারের। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন রূপা গ্রুপের মহা পরিচালক জনাব মোঃ শহিদুল ইসলাম (বড়বাড়ি, গাছা, গাজীপুর), ওয়ালসন ইলেকট্রনিক্সের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ অহিদুজ্জামান এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা জনাব মোঃ নাসিম চৌধুরী, সভাপতি মোঃ শাহিন শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আজম খান মিল্টনসহ সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনির হোসেন আর্মি, জাফরুল ইসলাম রনি এবং জাকির হোসেন জিয়া।
আয়োজকরা জানান, বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এমন আয়োজন করা হয়ে থাকে।
「Eye News BD」アプリ
コメント 0