ভূঞাপুরে সরকারি ভিজিএফ কার্ডে চেয়ারম্যানের ছবি; এলাকায় সমালোচনার ঝড়! | আই নিউজ বিডি

ভূঞাপুরে সরকারি ভিজিএফ কার্ডে চেয়ারম্যানের ছবি; এলাকায় সমালোচনার ঝড়!

****
Condividi su Eidok
ভূঞাপুরে সরকারি ভিজিএফ কার্ডে চেয়ারম্যানের ছবি; এলাকায় সমালোচনার ঝড়!
Foto: archivio

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে সরকারি ভিজিএফ (VGF) চাল বিতরণকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারের বরাদ্দকৃত চালের স্লিপে সরকারি লোগোর পরিবর্তে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসানের ছবি ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, অলোয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭২২ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ জন্য উপকারভোগীদের মাঝে যে কার্ড বা স্লিপ দেওয়া হয়েছে, তাতে বড় করে “ঈদ উপহার” লেখা রয়েছে। তবে সেখানে সরকারি কোনো লোগো বা সংশ্লিষ্ট দপ্তরের নাম উল্লেখ নেই। বরং কার্ডে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসানের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।

অথচ সংবিধান বিশেষজ্ঞদের মতে, সরকারি সম্পদ বা কর্মসূচিকে ব্যক্তিগত প্রচারের সঙ্গে যুক্ত করা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জনগণের সেবক এবং তাদের দায়িত্ব জনগণের স্বার্থ রক্ষা করা। ফলে সরকারি সহায়তার ক্ষেত্রে ব্যক্তিগত প্রচারণা প্রশ্নের জন্ম দিতে পারে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তার কার্ডে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করায় অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে অনেকেই মনে করতে পারেন যে সহায়তাটি ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি কর্মসূচির কার্ডে ব্যক্তিগত ছবি ব্যবহার করা ঠিক হয়নি। এতে সরকারি সহায়তার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগ রয়েছে, প্যানেল চেয়ারম্যান নিজ উদ্যোগে নিজের ছবি ব্যবহার করে এসব কার্ড তৈরি ও বিতরণ করেছেন।

তবে এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান বলেন, “আমার ছবি দিয়ে কার্ড করেছি, যাতে কেউ স্লিপ নকল করে চাল তুলতে না পারে। সচ্ছভাবে চাল বণ্টনের উদ্দেশ্যেই এই কার্ড বিতরণ করেছি। কিছু লোক বিষয়টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।”

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান বলেন, “ ইতোমধ্যেই বিষয়টি অবগত হয়েছি। যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে সারাদেশের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারিভাবে খাদ্য সহায়তার অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়ে থাকে।

 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 21 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views