লালমনিরহাট

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি
اشتراک‌گذاری در Eidok
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
عکس: گردآوری‌شده

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কালীগঞ্জ উপজেলার মো. আরিফুল ইসলাম (৩৪), মো. সাকিবুল ইসলাম (৩২) ও মো. শরিফ (২৫)।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র মোবাইল অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন ও বিভিন্ন অপারেটরের ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে জুয়া খেলার একাধিক বিদেশি অ্যাপ ইনস্টল করা ছিল।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলুব্ধ করে আসছিল। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط