রামপালের নৌবাহিনীর বাস- মাইক্রোবাসের ধ্বাক্কায় নিহত ১২ আহত ৪

****
分享到 Eidok
রামপালের নৌবাহিনীর বাস- মাইক্রোবাসের ধ্বাক্কায় নিহত ১২ আহত ৪
图片:来源收集
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্য ৪ জনের মৃতদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এবং খুমেক হাসপাতালে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার সাংবাদিক এস, এম মাহাবুবুর রহমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম পরিচয় সঠিকভাবে পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনীর বাসগুলো দ্রুতগতিতে চলাচল বন্ধের দাবী করেছেন সচেতন মহল।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের 法律-法院 মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের 52 Views বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 法律-法院 বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 86 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 法律-法院 নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 54 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 法律-法院 নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 71 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 法律-法院 অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 法律-法院 রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 法律-法院 ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 138 Views