মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত… | আই নিউজ বিডি

মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২

‎বিশেষ প্রতিনিধি
‎
‎বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গু..
Eidok-এ শেয়ার
মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

 

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দ্রুতগতিতে চলমান নৌবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। মাইক্রোবাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে মোংলা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন শিশুসহ আট জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ২ শিশুসহ চারজনের দুজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতি ও সম্ভবত লেন পরিবর্তনের কারণে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।

‎এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।


‎

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views