মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত… | আই নিউজ বিডি

মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২

‎বিশেষ প্রতিনিধি
‎
‎বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গু..
Eidok-এ শেয়ার
মোংলায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

 

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দ্রুতগতিতে চলমান নৌবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। মাইক্রোবাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে মোংলা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন শিশুসহ আট জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ২ শিশুসহ চারজনের দুজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতি ও সম্ভবত লেন পরিবর্তনের কারণে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।

‎এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।


‎

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 9 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 15 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views