রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে উপজেলার ৩নং হোসনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪৭) পিতা আব্দুস সোবহান (৬৬) ছেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও ছিল। মঙ্গলবার রাতে এলাকায় তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে কয়েকজন যুবক তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলে দাবি করেন উপস্থিত লোকজন।

পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উদ্ধার হওয়া ইয়াবাগুলোও জব্দ করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি সূত্র জানায়, জনতার হাতে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন ভূমিকা পালন করছে। এলাকায় মাদক ব্যবসা বন্ধে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views