রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ইয়াবাসহ কথিত মাদক কারবারি আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে উপজেলার ৩নং হোসনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪৭) পিতা আব্দুস সোবহান (৬৬) ছেলে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও ছিল। মঙ্গলবার রাতে এলাকায় তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে কয়েকজন যুবক তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলে দাবি করেন উপস্থিত লোকজন।

পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উদ্ধার হওয়া ইয়াবাগুলোও জব্দ করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি সূত্র জানায়, জনতার হাতে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন ভূমিকা পালন করছে। এলাকায় মাদক ব্যবসা বন্ধে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 98 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 70 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 102 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 109 Views