বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ
ছবি: সংগৃহীত

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরে জেলা সমাজকল্যাণ কমিটির ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনার উপপরিচালক সহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় জেলার ১০১ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩ হাজার টাকার এককালীন অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Notizie del distretto গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 4 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Notizie del distretto মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 9 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Notizie del distretto সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Notizie del distretto আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Notizie del distretto সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Notizie del distretto দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views