বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মাহমুদুল হাসান (১৩) নামের এক স্কুলছাত্রকে বিবস্ত্র করে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগে মোতালেব আলভী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

বুধবার (১১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে উপজেলার খন্দকারটোলা এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর ছাত্র মাহমুদুলকে মোতালেব আলভীসহ ৬ জন কিশোর-যুবক মিলে আটক করে। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে বেদম মারধর এবং মাথার চুল কেটে দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়।

এই ঘটনার পর কিশোর মাহমুদুল হাসান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ওই কিশোরের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে গ্রেপ্তার করে। আলভী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শেরপুরের খন্দকারটোলা এলাকায় থেকে অনলাইনে পোশাকের ব্যবসা করে আসছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “নির্যাতনের ঘটনায় কিশোরের বাবার দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جرم দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 54 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جرم চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 43 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 106 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 58 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 77 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views