বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মাহমুদুল হাসান (১৩) নামের এক স্কুলছাত্রকে বিবস্ত্র করে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগে মোতালেব আলভী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

বুধবার (১১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে উপজেলার খন্দকারটোলা এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর ছাত্র মাহমুদুলকে মোতালেব আলভীসহ ৬ জন কিশোর-যুবক মিলে আটক করে। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে বেদম মারধর এবং মাথার চুল কেটে দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়।

এই ঘটনার পর কিশোর মাহমুদুল হাসান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ওই কিশোরের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে গ্রেপ্তার করে। আলভী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শেরপুরের খন্দকারটোলা এলাকায় থেকে অনলাইনে পোশাকের ব্যবসা করে আসছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “নির্যাতনের ঘটনায় কিশোরের বাবার দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম פשע গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর פשע ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা פשע শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views