ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায়  অভিযুক্তকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ।..
ঢাকা মোহাম্মদপুরের কিলার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায়  অভিযুক্তকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ।..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :

ঢাকা মোহাম্মদপুর এলাকার কিলার গ্রুপের সদস্য চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত শুটার মোল্লা কাউসার’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গ্রেফতার করেছে ।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প,  কোম্পানী অধিনায়ক  স্কোয়াড্রন লিডার জনাব রাশেদ জানান,  র্যাব ০৮ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকা হতে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোল্লা কাউসার (২৫) পিতা- শানু প্রকাশ মামুন মৃধা, সাং কেউয়াবুনিয়া, বড় বিঘাই, থানা ও জেলা পটুয়াখালী বর্তমান সাং- কাটাসুর, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, কথিত আছে অভিযুক্তগণ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট এর নেতৃত্ব দেয়। বাদী ও তার বন্ধু মিলে এলাকায় অভিযুক্তদের মাদক স্পট বন্ধ করে দেয়। এতে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে গত ২১/০২/২০২৬ ইং তারিখ সংঘবন্ধ ভাবে মোহাম্মদপুর বসিলা রোডস্থ বাদী ও তার বন্ধুকে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে অভিযুক্তগন ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে ঘটনার পর থেকেই র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 
এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালী পৌরসভার সচেতন নাগরিক সমাজ। তাদের ভাষ্যমতে র্যাবের এই দুঃসাহসিক অভিযানের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের গর্বের। ভবিষ্যতে যেন সন্ত্রাসী,  কিলার দমনে এ অভিযান অব্যাহত থাকে বলে দাবী জানান তারা।

Keine Kommentare gefunden


News Card Generator