বাগেরহাটের রাখালগাছিতে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের রাখালগাছিতে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের রাখালগাছিতে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাখালগাছি ইউনিয়নে বাগেরহাটের মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম। বুধবার (১১ মার্চ) দুপুরে রাখালগাছি বাজারে ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, রফিকুল ইসলাম, শেখ সেলিম উদ্দিন, মোজাফফর শেখ, মোস্তফা মল্লিক, হাওলাদার মনিরুজ্জামান'সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views