বাগেরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাখালগাছি ইউনিয়নে বাগেরহাটের মাজেদা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম। বুধবার (১১ মার্চ) দুপুরে রাখালগাছি বাজারে ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, রফিকুল ইসলাম, শেখ সেলিম উদ্দিন, মোজাফফর শেখ, মোস্তফা মল্লিক, হাওলাদার মনিরুজ্জামান'সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাজেদা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জেলা বিএনপি"র সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা প্রতিটি ইউনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাগেরহাটের রাখালগাছিতে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ | আই নিউজ বিডি
বাগেরহাটের রাখালগাছিতে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0